রোববার সারাদিন যা যা হলো
- রোববার রাতে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল খেলা।
- বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে রোববার সন্ধ্যায় 'ওয়ার্ল্ড কাপ রিং' বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা। বিজয়ী দলকে এই আংটি দেওয়া যুক্তরাষ্ট্রের খেলাধুলার একটি ঐতিহ্য।
- আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ আনা হয়েছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় একটি বিতর্কের জন্ম দিয়েছে। মিশর অভিযোগ করেছে, আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতি বিশেষ সুবিধা দেখানো হয়েছে।
- মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তের বছর আগে সংঘটিত ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক ব্রিফিং এ খসড়া প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন।
- ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুইটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা সামগ্রীর তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রথমদিন দুদক যেসব সামগ্রী পেয়েছে তার মধ্যে তিন শতাধিক কোট, পাঁচশ ৩২টির বেশি টাই পাওয়া গেছে। আগামীকালও এই কাজ চলবে তারপর চূড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডেস্কটপে ব্যবহারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েকের জন্য বিপাকে পড়েছিলেন বাংলাদেশের ব্যবহারকারীরা। মোবাইলে ফেসবুক ব্যবহারে কারো কারো সমস্যা না হলেও অনেকেই ব্যবহার করতে পারছিলেন না বলেও অভিযোগ করেছিলেন।
- ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে শনিবার রাতে দেশটির ওপর আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।
- ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস সেন্টারের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “১৮ই জুলাই সকাল সাতটা পর্যন্ত, মার্কিন বিমান হামলায় ৫১৭ জন আহত এবং ৫০ জনেরও বেশি শহীদ হয়েছেন।”
বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।