আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
তরবারির জোরে নয়, আরব বণিকদের মাধ্যমে যেভাবে ভারতে এসেছিল ইসলাম
ভারতে প্রচলিত ধারণা অনুযায়ী, দেশে ইসলামের আগমন ঘটেছিল ৭১২ খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের সময়ে, তবে ইতিহাসবিদরা বলছেন, আরব বণিকদের মাধ্যমেই ভারতে ইসলাম ধর্মের আগমন। তবে ইতিহাসবিদদের অনেকেই মনে করেন, ইসলামের আগমন কোনো একক ঘটনার ফল নয়, বরং এটা বহু শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক ও সামাজিক প্রক্রিয়ার ফলাফল।
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা
যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। এদিকে, বাংলাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ভিডিও ভাইরাল, পারিবারিক দ্বন্দ্বে শিশুর ওপর নৃশংসতা কেন?
পারিবারিক কলহের জের ধরে নরসিংদীতে তিন মাস বয়সী একটি শিশুর বাম পা মুচড়ে দিচ্ছেন এক নারী, এমন একটি ঘটনার ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। কী ঘটেছে আসলে?
ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁসের অভিযোগ, কী জানালো সরকার?
আর্ন্তজাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, 'ওয়ার্ল্ড লিকস্' নামের একটি 'র্যানসমওয়্যার' গোষ্ঠী ডার্ক ওয়েবে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলাম সম্পর্কিত বহু নথি ফাঁস করে দিয়েছে।
মেসি ও শিশু লামিন ইয়ামালের যে ছবি আবার সামনে এলো
বহুদিনের ভুলে যাওয়া ছবিটি ওই সময় সামনে এসেছিল, যখন ইয়ামালের বাবা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছিলেন– "দুই কিংবদন্তির সূচনা"।
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে
২০১৬ সালের ১৫ই জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার পরিণতি গত এক দশকে তুরস্কের রাজনীতির প্রতিটি দিককে পাল্টে দিয়েছে, দেশের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে এবং বিদেশের সঙ্গে এর সম্পর্ককে নতুন রূপ দিয়েছে।
ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন
বাংলাদেশে মদ,গাজা, ফেনসিডিল ছাড়াও ইয়াবা কিংবা আইসের মতো মাদকের বিস্তার বাড়ছে এবং এগুলো বিস্তারে অনলাইন প্ল্যাটফর্মই বেশি ব্যবহার হচ্ছে বলে দাবি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাইবার স্পেসে মাদকের বিস্তার ঠেকাতে আইনে সংশোধনী এনে বিল পাস করলেও তা নিয়েও সমালোচনা হচ্ছে। এর কারণ কী? সমালোচনা কেন?
আর্জেন্টিনার পিছু ছাড়ছে না 'বিতর্ক', ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার দেখান মেসিরা। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা লেখা ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল।
স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
এ বছরের জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেসময় দেশে ভরি প্রতি সোনার গহনার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি ছিল। তবে, এরপরই সোনার ওই দাম কমতে কমতে এখন দুই লাখ বিশ হাজার টাকার নিচে পৌঁছেছে। স্বর্ণের এই দাম আরো কমবে? নাকি আবার বেড়ে যেতে পারে?
ফুটবল বিশ্বকাপ ২০২৬
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য
নির্বাচিত খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন
কোটা আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ এক সময় তুমুল সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে নিহত হন সরকারি হিসাবে ৮৩৪ জন, আহত হন বহু মানুষ। ৩৬ দিনের আন্দোলনের শেষে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায়
চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব সামনে এনেছে বেইজিং। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ ও চীন, দুই দেশের জন্যই মিয়ানমার কেন্দ্রিক ও ভূ-রাজনীতির অনেক চ্যালেঞ্জ দেখছেন কূটনীতি বিশ্লেষকদের অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যেভাবে জমি আর টাকার ব্যবস্থা হয়েছিল
ইতিহাসবিদদের মতে, বঙ্গভঙ্গ রদের 'ক্ষতিপূরণ' হিসেবে পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠীর দাবি মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ পার করা এ বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি কীভাবে জমি পেয়েছিল, তা নিয়ে অবশ্য মতভেদ আছে।
মাজারে দানের টাকা আসলে কোথায় যায়?
বাংলাদেশের ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে সুপরিচিত সিলেটের শাহজালাল মাজারে দান হিসেবে আসা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বাংলাদেশে এরকম আরো বেশ কিছু মাজার রয়েছে, যেখানে প্রতিবছর কোটি কোটি টাকা দান আসে। মাজারে জমা পড়া এসব টাকা আসলে যায় কোথায়?
বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল
গুজরাতের এক পরিবারে বিয়ে করেছিলেন কাজল। যার বাড়ি বাংলাদেশে। গুজরাত প্রশাসনের তরফে তাকে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
ফুটবল বিশ্বকাপ ২০২৬
ভিএআর কী এবং বিশ্বকাপে এটি নিয়ে কেন এত বিতর্ক?
রেফারিদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য তৈরি প্রযুক্তিটি ২০২৬ সালের টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আর্জেন্টিনাকে কি বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা?
আর্জেন্টিনাকে সফল করতে সবকিছু সাজানো হচ্ছে - এমন ষড়যন্ত্র তত্ত্বে আদৌ কোনো সত্যতা আছে কি না, তা খতিয়ে দেখেছে বিবিসি স্পোর্টস।
আর্লিং হালান্ডের দল নরওয়ে ফুটবলের 'সোনালি প্রজন্ম' গড়ে তুললো কীভাবে?
নরওয়ের সাফল্যের পেছনে দুটি প্রধান কারণের কথা বলা হচ্চে- কৃত্রিম মাঠে বিনিয়োগ এবং এনটিএস প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হওয়া কোচিং বিপ্লব। বিস্ময় জাগানোর মতো আরেকটি তথ্য হলো, দেশটির ক্রীড়া খাতে অর্থায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো জুয়ার আয়ের ব্যবহার।
'টাকায় প্রায় সবকিছুই কেনা যায়': বিশ্বকাপে হাজার থেকে লাখ ডলারের প্যাকেজগুলোর গল্প
অতি-ধনী দর্শকদের জন্য অভিজ্ঞতাটি সম্পূর্ণ ভিন্ন। তারা ব্যক্তিগত জেটে আয়োজক শহরগুলোতে পৌঁছান, হেলিকপ্টার বা লিমোজিনে স্টেডিয়ামে যান এবং ভিআইপি এলাকায় তাদের জন্য জায়গা নিশ্চিত থাকে– এমনকি তারা শেষ মুহূর্তে খেলা দেখার সিদ্ধান্ত নিলেও এসব সুবিধা মেলে।
ম্যাকডোনাল্ডসের বেঁচে যাওয়া বার্গারের জন্য অপেক্ষা করা শিশুটি যেভাবে বিলিয়নিয়ার হলেন
ম্যাকডোনাল্ডসের বাইরে বেঁচে যাওয়া বার্গারের জন্য অপেক্ষা করা শিশুটি আজ একজন বিলিয়নিয়ার এবং এ গ্রহের সবচেয়ে পরিচিত মানুষদের একজন। কীভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের অসাধারণ উত্থানের ছয়টি ধাপ নিয়ে আলোচনা করেছে বিবিসির গুড, ব্যাড, বিলিয়নিয়ার পডকাস্ট...