মঙ্গলবার সারাদিন যা যা হলো
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করে। কিছুক্ষণ পরে অবশ্য অন্যত্র নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
- আলোচনায় বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নিজেদের পানি শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ইরান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত। গত চার দিনের মধ্যে চতুর্থবারের মতো এই ধরনের হামলার ঘটনা ঘটলো।
- ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ ঘাটে পাঞ্জাব, হরিয়ানা এবং কয়েকটি অন্যান্য রাজ্যের কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, তাতে যোগ দিতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন। তবে প্রশাসন তাদের আটকে দেয়।
- বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।
- রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দুই একদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
- ২০২৭ সালের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। যেখানে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা খরচ করতে হবে।
- জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে কাতারের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার সরকার। একই সঙ্গে এতে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
- বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।













